বিনোদন

টলিপাড়ার রাঙা বউ এর , বিয়ের পর এই প্রথম দুর্গাপুজো ; যা নিয়ে আবেগপ্রবণ অভিনেত্রী!

হাতে শাখা পলা, মাথায় সিঁদুর দিয়ে পুরো নতুন বউ এর সাজে পুজোর চারটে দিন সমস্ত কাজকর্ম সামলিয়েছেন অভিনেত্রী। বিয়ের পর এটাই তার প্রথম দুর্গাপুজো।পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে জুলাই মাসের প্রথমে সিরিয়াল পাড়ার রাঙা বৌকে বিয়ে করেন। আইনি ভাবে বিয়ে করার পরেও সামাজিক ভাবে মালাবদল সিঁদুরদান সবটাই হয়েছিল ওই দিন। তার জন্য বিয়ের পরেই অন্য রকমভাবে ধরা দেন নায়িকা। সিঁথিতে চওড়া সিঁদুরের সাথে হাতে শাখা এবং পলা, একে বারে নতুন বউয়ের সাজে। একদিন তো নায়িকা বিশেষ দিনের শাড়ি ও পড়েছিলেন। লাল রঙের শাড়িতে মাকে বরণ করার জন্য সেজে উঠেছিলেন শ্রুতি। মাকে বরণ করেছে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে নায়িকা। যা দেখে নায়িকার দর্শকেরা বেশ উত্তেজিত। যদিও সিরিয়ালে তাকে সকলেই বউয়ের সাজে দেখে কিন্তু এইবারে তার কাছে সম্পূর্ণটা আলাদা।

জীবনে প্রথমবার কোন কিছু ঘটে যাওয়ার ঘটনা সকলেরই স্মরণীয় থাকে ।তার কোন অন্যথা হয়নি শ্রুতির সঙ্গেও। দুই বাড়ির সকলের সঙ্গেই ছবি তুলেছে অভিনেত্রী। এছাড়াও পুজোর কয়েক দিন বাড়িতে বন্ধু বান্ধবের আনাগোনা লেগেই ছিল। যার ফলে বোঝাই গেছে পুজোর মধ্যে নায়িকা বাড়িতেই কাটিয়ে ছিল। বহু বছর পর ‘রাঙা বউ’য়ের মাধ্যমে বড় পর্দায় ফেরেন অভিনেত্রী।

মাঝে প্রায় দু বছর শ্রুতি কোনরকম কাজ করেনি। যার ফলে তাকে একাধিক কুমন্তব্য শুনতে হয়েছে। তবে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। এই মুহূর্তে টিআরপি তালিকায় দশজনের মধ্যে রয়েছে রাঙ্গা বউ ও কুশের গল্প। চার দিনের ছুটি শেষে বৃহস্পতিবার থেকে আবার শুরু হবে রাঙা বউয়ের শুটিংয়ের কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.