জেলা

৭ বছর পর এল অ্যাডমিট কার্ড!তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপের ভাবনা আশিসের

চাকরির পরীক্ষা হওয়ার প্রায় সাত বছর পরে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেলেন চাকরিপ্রার্থী।আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের নারকেল বাগান এলাকায়।

জানা যায়,বর্ধমান শহরের বাসিন্দা আশিস বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে ১৮ ই মার্চ কর্মক্ষেত্র পত্রিকায় কৃষি দফতরে কৃষি প্রযুক্তি সহায়ক পদে ৮১৮ জন নিয়োগ করা হবে এই চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন।বিজ্ঞপ্তি নং- ০৪/WBSSC/২০১৬. বেতনক্রম ছিল ৫৪০০-২৫২০০।

সেই মতো আশিস আবেদন করার পর থেকে প্রায় সাত বছর তাঁর কাছে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা আনুসাঙ্গিক কিছু আসেনি।কিন্তু হঠাত্‍ই ০১.১১.২৩ তারিখে দুপুর একটা নাগাদ ডাকযোগে কৃষি দফতরের সেই পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত আশিস। কিন্তু অ্যাডমিট খুলতেই চক্ষু চড়কগাছ আশিসের। কারণ,পরীক্ষা হয়ে গিয়েছে প্রায় সাত বছর আগে অথাৎ ২০১৬ সালের ১৮ই ডিসেম্বর।

এমনটাও কী সম্ভব?বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা ভেবে আশিস বলেন, “কার ভুলে আমায় এই খেসারত দিতে হল, তা প্রকাশ্যে আসুক। ঘটানার পূর্ণাঙ্গ তদন্ত হোক”। যা নিয়ে বিরোধী দলগুলি একযোগে শাষকদল ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।তাঁদের অভিযোগ,”যেভাবে রাজ্যে শিক্ষা ও পুরসভা-সহ একাধিক জায়গায় দুর্নীতি হচ্ছে, এটাও তার অংশ”।

এখানেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ জানিয়ে বিরোধীরা বলেন, “যাঁরা চাকরি পাওয়ার যোগ্য, তাঁদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে অন্য লোককে চাকরি দেওয়া হয়েছে। অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক”। অপরদিকে শাসকদল সাফাই জানিয়ে বলেন, “এটা ডাকযোগে এসেছে। যদি কোনও গলদ থাকে তাহলে সেখানে হয়েছে।”কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এটা ২০১৬ সালের ঘটনা। কবে হয়েছে বলতে পারব না। তবে এক্ষেত্রে তো কারোর দায় থাকলে সেটা ডাক বিভাগের।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.