আর এক দিন পরেই কালীপুজো। তার আগে বিভিন্ন মন্ডপে উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে পড়েছে পূজো মণ্ডপগুলি। কিন্তু তার আগেই ঘটল অঘটন। কেউ বা কারা গতকাল রাতে প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পুজো কমিটির। শহীদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ বাজারে গঞ্জস্টার ক্লাবের কালীপুজোর মন্ডপ তৈরি হয়েছিল। আর সেই মন্ডপে আগামীকাল উদ্বোধন করার কথা বিজেপির রাজ্য নেতা তথা সাংসদ দিলীপ ঘোষের। কিন্তু তার আগেই কিছু দুষ্কৃতী মন্ডপে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। মন্ডপসজ্জা প্রায় শেষ হয়ে গিয়েছিল, লাইট মাইক টাঙানো প্রস্তুত। রবিবার কালীপুজোর শুভারম্ভ তাঁর আগে শনিবার অর্থাৎ আগামী কাল মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ পূজার উদ্বোধন করবেন, কিন্তু তার আগেই মাঝ রাতে কেউ বা কারা মন্ডপে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। তবে কি কারনে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। সকাল থেকে ফের নতুন করে তৈরি হচ্ছে মন্ডপ সজ্জার কাজ।
পূজা মন্ডপে আগুন লাগানোকে কেন্দ্র করে বিজেপির দিলীপ ঘোষ ও শুভেন্দুর গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ তৃণমূলের। সেই অভিযোগ নস্যাৎ ভাবে উড়িয়ে দিয়ে বিজেপি বলে তৃণমূলের চক্রান্ত, দলের ভুল বোঝাবুঝির মধ্যে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে তৃণমূল। ষড়যন্ত্র করে পঞ্চায়েত সমিতি বিজেপির হাতছাড়া করার চেষ্টা করছে তৃণমূল অভিযোগ বিজেপির।







