নদীর ধারে বাস, চিন্তা বারবার ঘূর্ণিঝড় রেমালের কয়েক মাস পরেই আবার ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে দিন কাটাচ্ছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার বাসিন্দারা।
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’। পশ্চিমবঙ্গের উপকূলীয়বর্তী এলাকায় যার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। বাংলার উপকূলবর্তী সুন্দরবনের হিঙ্গলগঞ্জের উপরেও এই ঘূর্ণিঝড় যথেষ্ট আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই আতঙ্কিত হয়ে পড়েছেন হিঙ্গলগঞ্জের দুলদুলি,সাহেব খালি সহ হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষেরা। এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে নদী বাঁধ সংস্কার হয় না একটু ঝড়-বৃষ্টি আসলেই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকার উপর এলাকা। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল কালিন্দী সহ বিভিন্ন নদী বাঁধের বেহাল দশা। কোথাও নদীবাদ ফাটল নিয়েছে কোথাও বা নদী বাঁধের বেশিরভাগ অংশই ধুয়ে চলে গিয়েছে নদীতে। আর এই অবস্থার মধ্যে যদি ঘূর্ণিঝড় এই এলাকায় আছড়ে পড়ে তাহলে নদীর জলের চাপ বাঁধ ধরে রাখতে পারবে না। বাঁধ ভেঙে প্লাবিত হবে বিস্তীর্ণ এলাকা। যদি নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয় তাহলে বড়সড়ো ক্ষতির মুখে পড়তে হবে তাদের।তবে ডানার মোকাবিলা করার জন্য সব রকম ভাবে প্রস্তুত রয়েছে প্রশাসনিক আধিকারিকরা।







