ক্রাইমজেলা

দেশের দিকে দিকে উদ্ধার হচ্ছে চোরাই সোনা। এবার সেই তালিকায় এলো এনজিপি

প্রায় ১ কোটি টাকার সোনা উদ্ধার হল এনজেপি স্টেশন থেকে। ওই সোনা সহ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর DRI। গোয়েন্দা সূত্রে দাবি এই সোনা তারা পাচার করতে চাইছিল রাজস্থানে। উদ্ধার করা সোনার ওজন প্রায় ১ কেজি ৭৬৮ গ্রাম।

বুধবার এনজিপি স্টেশনের ক্রান্তি এক্সপ্রেস থেকে ২ জন সন্ধেওভাজন কে গ্রেফতার করেন গোয়েন্দাদের একটি দল। আগাম খবর পাওয়ার পর এনজেপি স্টেশনে ফাঁদ পেতে বসে ছিলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকরা। পরিকল্পণা অনুযায়ী অঙ্কিত ও কমলেশ নামক দুই ব্যক্তিকে জেরা শুরু করে ওই গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রে জানা গেছে জেরায় সেই সোনা সোনা পাচারের বিষয়টি তারা স্বীকার করে নিয়েছে তারা।

গোয়েন্দা সূত্রে আরো জানা গেছে,”বাজেয়াপ্ত করা সোনাগুলি বিদেশের”। তাদের সন্ধেও এই সোনা চোরাই করা হয়েছে সুইডেন থেকে। বৃহস্পতিবার ২ অভিযুক্তকে তোলা হয়েছে আদালতে। এর পেছনে আরো কারা রয়েছে সেদিকেই এখন নজর গোয়েন্দা সংস্থার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.