অফবিটজেলা

শীতের হালকা দেখা মিলতেই দার্জিলিংয়ের বড় আকৃতির কমলা আসার অপেক্ষায় রয়েছেন কমলা প্রিয় বাঙালি

সায়ন সেন, জলপাইগুড়ি:বাজারে দার্জিলিং এর কমলা লেবু তেমনভাবে না আসলেও ভিন রাজ্যর নাগপুরের কমলাই খেয়েই স্বাদ মেটাচ্ছেন আপামোর বাঙালি, ছোট আকৃতির কিছু কমলা বাজারে এসেছে। তবুও দার্জিলিংয়ের কমলার অপেক্ষায় দিন গুনছেন সাধারণ।

এ বছর নাগপুরের কমলার আকৃতি ছোট হলেও বাধ্য হয়েই সেই কমলা গুলো খেয়েই দিন কাটাচ্ছেন মানুষ। যদিও খেতে অনেকটাই মিষ্টি যার এক একটি দাম চার থেকে পাঁচ টাকা। এই কমলা গুলোর দাম কম থাকায় বাজারে বিক্রি দেদার হচ্ছে। তাই ভিড় করে কিনছেন সেই কমলাগুলো। এক বিক্রেতা বলেন এবছর কমলার ফলন ভালোই হয়েছে, তাই আশা করা যাচ্ছে আগামী দিনগুলো তে ও কমলার দাম তেমনভাবে বাড়বে না। আর তাই সেই খুশিতে রয়েছে কমলা প্রিয় মানুষরা। কারণ শীতপড়লে দুপুরে রোদে কয়েক টুকরো কমলা না খেলে বাঙালির ভালো লাগেনা। তাই সেই দার্জিলিংয়ের কমলা আসার অপেক্ষায় রয়েছেন মানুষ। আপাতত নাগপুরের কমলা খেয়েই খুশি রয়েছে মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.