এদিন নিজস্ব নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে কর্মী সম্মেলনে সামিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটি রাজনৈতিকভাবে কর্মী সম্মেলন হলেও আদতে নিজের বিধানসভা এলাকার বাসিন্দা এবং দলীয় নেতা, কর্মীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা জানাতে চান মুখ্যমন্ত্রী, এমনটাই দলীয় সূত্রে খবর।
বিশেষভাবে উল্লেখ্য, ভবানীপুর বিধানসভার অন্তর্গত যে আটটি কলকাতা পুরসভার ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর কাউন্সিলর এবং ব্লক সভাপতি-সহ কর্মীরাও উপস্থিত থাকতে পারেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই কর্মী সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল।
বলা বাহুল্য, ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। গ্রহণ করা হয়েছে বেশ কয়েকটি কর্মসূচিও। এমনও হতে পারে যে, নিজের বিধানসভা এলাকার ভোটারদের সামনেও এক্ষেত্রে উক্ত অভিযোগে সুর চড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।







