খেলাধুলাবিনোদন

বলিপাড়ার গুঞ্জন, আবারও বাবা – মা হতে চলেছেন বিরুষ্কা!

খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন বিরাট ও অনুষ্কা। তাদের পরিবারে আসতে চলেছে এক নতুন সদস্য। কিন্তু এই ব্যাপারে কোনো রকম খবর এখনো তারা জানান নি। সবই শোনা যাচ্ছে বলিপাড়ার অন্দরমহল থেকে।

সম্প্রতি বিরাট খেলা দেখতে মাঠে অনুষ্কা শর্মাকে সেভাবে দেখা যাচ্ছে না। ঠিক একই ভাবে তাকে কোনো রকম শো তেও দেখা যাচ্ছে না। অনুষ্কাকে সেভাবে শ্যুটিং ফ্লোরেও দেখা যায়নি। গণেশ পুজোতে তাকে দেখা গেলেও, সেখানে তিনি সাদা রঙের ঢিলে শাড়িতে নায়িকাকে দেখা গিয়েছিল। শাড়িটা তিনি এমন ভাবে পড়েছিল যেটা দেখে যেন কেউ তার শারীরিক পরিবর্তন যাতে বুঝতে না পারে। এমনকি দুজনকে মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা গিয়েছে। যা নিয়ে আরও বেশি প্রশ্ন জাগছে সকলের মনে।

বিরাট ও অনুষ্কার কন্যা সন্তানকে কখনই তারা লাইম লাইট এ রাখেন নি। এমন কি তার গর্ভাবস্থার খবর ও অনেক দিন পর প্রকাশ্যে এনেছিল তারা। তারপর মোনোকিনিতে অনুষ্কার একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই সময় তিনি গর্ভবতী ছিলেন। তারপরই গর্ভাবস্থায় নিজের শরীর চর্চার ছবি শেয়ার করেন। ফটোশ্যুটে তাকে দেখা গেলেও, তিনি চেষ্টা করতেন শ্যুটিং সেট থেকে দূরে থাকতে।

এদিকে জিৎ তার ভক্তদের সুখবর দিলেন। মা হচ্ছে তার স্ত্রী মোহনা মদনানি। তিনি নিজেই এই সুখবর জানালেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।স্ত্রীর গর্ভবস্থার ছবি শেয়ার করলেন জিত্‍। অন্যদিকে আবার ডিসেম্বরে রাজ ও শুভশ্রীর পরিবারে আর একজন নতুন সদস্য আসতে চলেছে। তার আগে সাত মাসের সাধ হল শুভশ্রীর। ঘরোয়া ভাবেই তার সাধের অনুষ্ঠান করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে সেসব ছবি শেয়ার করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.