দেশরাজ্য

সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে এলো হাইকোর্টে। ৩ মাসের মধ্যে সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার নিষ্পত্তির নির্দেশ

রাজ্যের সমস্ত নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিমকোর্টে। সেই শুনানিতে রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।

শুনানিতে জানানো হয় তদন্তকারী সংস্থার রিপোর্ট হাতে পাওয়ার পর আগামী ৩ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সুপ্রিমকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চাকরি নিয়োগ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম, দশম গ্রুপ ডি, গ্রুপ সি সহ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যত মামলা রয়েছে তা আগামী তিন মাসের মধ্যে তার সমাধান করতে হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.