বিনোদন

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি উস্তাদ রশিদ খান

বিনোদন জগতের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। বিনোদন জগতের একের পর এক সনামধন্য ব্যাক্তি হয়ে পড়ছেন অসুস্থ। আর এবার বছর শেষে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান।

সূত্র মারফত খবর, এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান বেশ কিছুদিন ধরেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। এমনকি চিকিত্‍সাতে বেশ সাড়া প্রদান করলেও আচমকাই স্টোকে আক্রান্ত হন তিনি। এরপর আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় শিল্পী রশিদ খানকে।

হাসপাতাল সূত্রে ও শিল্পীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই মুহূর্তে রশিদ খানের শারীরিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় অবস্থা শোচনীয়। তার উপর দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন রশিদ খান।

স্নায়ু বিভাগের চিকিত্‍সকেরা এই মুহূর্তে তাঁকে দেখছেন। এছাড়াও মেডিসিন এবং ক্যানসারের চিকিত্‍সকদের গোটা টিম তাঁকে দেখাশোনা করছে। শিল্পী রশিদ খানের শারীরিক জটিলতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.