কলকাতাদেশবিদেশ

যুদ্ধের পরিস্থিতিতে কলকাতার কোন কোন জায়গা সঙ্কেতের কারণ হতে পারে?

রাতভর লাগাতার গুলি বর্ষণ চলছে পাকিস্তান ও ভারতের সীমান্তে। রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এই দুই সীমান্ত পারে। প্রতিনিয়ত পাকিস্তানের তরফ থেকে মিসাইল উড়ে এসেছে ভারতের দিকে। তবে সমস্ত আক্রমণে বানচাল করেছে ভারত। তবে এই পরিস্থিতিতে কলকাতায় কোন কোন জায়গা যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে? এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে কোথায় কোথায় বাঙ্কার তৈরি হতে পারে?

দেশের মধ্যে যে কোন জরুরী পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকছে প্রশাসন। কোনরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে আঘাত আসতে পারে কলকাতা মহানগরের চাঁদনি চক, এসপ্ল্যানেড, মহাকরণ, ওয়েলিংটন, পার্কস্ট্রিটের মতো মেট্রো স্টেশনগুলোতে। বিভিন্ন স্কুল ও সরকারি ভবনে পর্যাপ্ত জায়গা থাকায় সেই কারণে বাঙ্কার তৈরি হতে পারে। সেই তালিকায় রয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম। তার মধ্যে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিপুর কোর্ট চত্বর। এছাড়াও নিরাপত্তার জন্য ব্যবহৃত হতে পারে দুর্গাপূজার ব্যবহৃত ক্লাবগুলি। সব মিলিয়ে নিয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মঞ্চক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.