খেলাধুলা

এবারের বিশ্বকাপের সফর শেষ আফগানদের

আফগানিস্তানকে ৫ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দলেরই ছিল এই বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচ ছিল। এক দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই। আরেকদলের সুযোগ এসেও হয়েছে হাতছাড়া। তবে আফগানিস্তানের প্রদর্শন এইবছর বিশ্বকাপে দারুণ। বর্তমান প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করলেন তাঁরা। তিনটি বিশ্বকাপজয়ী দলকে হারিয়েছেন তাঁরা।

শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক শাহিদি। ৫০ ওভারে ২৪৪ রান করেন তাঁরা। জবাবে ১৫ বল বাকী থাকতেই ম্যাচ পকেটে পুড়ে নেন প্রোটিয়ানরা। আফগানিস্তান তাদের বিশ্বকাপ সফর শেষ করলো ষষ্ঠ স্থানে। ২০২৫র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের দেখা যাবে তাদের। এদিকে দক্ষিণ আফ্রিকা লিগ পর্বে সফর শেষ করলো ১৪ পয়েন্টে। আগামী ১৬ই নভেম্বর ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.