রাজনীতিরাজ্য

শুভেন্দুর কর্মসূচিতে ফের ‘না’ পুলিসের, পালটা হুঁশিয়ারি বিরোধী দলনেতার

বাঁকুড়ার কোতুলপুরে ফের শুভেন্দু অধিকারীর কর্মসূচি বাতিল করল পুলিস। এবার সেই নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার পুলিস সুপারকে লোকসভা নির্বাচনের পূর্বে ‘গ্যারাজ’ করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। শুভেন্দুর উবাচ, ‘আজ শুক্রবার আমাদের বাঁকুড়া জেলা নেতৃত্ব সভা করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। আদালত যেদিন বলবে সেদিনই আমরা কোতুলপুরে সভা করব।’

বিশেষভাবে উল্লেখ্য, গত ২৬ অক্টোবর কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। কোতুলপুরের বিধায়কের এই শিবির বদলের পরবর্তীতেই কর্মীদের মনোবল সুদৃঢ় করতে গত ১ নভেম্বর কোতুলপুরের মোহিনীমোহন ময়দানে বিজয়া সম্মিলনীর ডাক দেয় গেরুয়া দল। উক্ত সম্মেলনের জন্য পুলিস প্রশাসনের অনুমতি না মেলায় পরে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। বিজেপির দিক থেকে আশা ছিল, শেষ মুহুর্তে হলেও আদালতের পক্ষ থেকে অনুমতি পাওয়া যাবে। তবে বাঁকুড়া পুলিসের কাছ থেকে ময়দানে প্রবেশ ও বাইরে যাওয়ার একমাত্র পথের যুক্তি শুনে শেষ মুহুর্তে আর্জি খারিজ করে হাইকোর্ট।

শুভেন্দুর সংযোজন, ‘বিচারপতিকে ভুল বুঝিয়ে উনি আমার রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিয়ছেন। অতীতেও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় আদালতের অনুমতি নিয়েই বাঁকুড়া জেলায় সভা করেছি। আজ বিজেপির বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার মন্ডল সভাপতি কলকাতায় আসছেন সভা করার অনুমতি চেয়ে মামলা করতে। পুলিশের উপর আমাদের কোনও আস্থা নেই। আমরা এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চাই। আদালত যেদিন ঠিক করে দেবে আমি সেদিনই কোতুলপুরে সভা করব।’ চড়ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.