দিকে দিকে বেড়ে চলেছে সাইবার প্রতারণা। যার ফলে আতঙ্কিত হয়ে রয়েছে শহরবাসী। তবে সাইবার ক্রাইমের আধিকারিকরা বেশ তৎপর এই জালিয়াতি ধরতে। এবার রানাঘাট সাইবার ক্রাইমের তৎপরতাই এল সাফল্য। দুই প্রতারিত ব্যক্তি ও এক প্রতারিত মহিলার চুরি হয়ে যাওয়ার টাকা ফেরাতে পারল প্রশাসন।
ক্রমাগত রাজ্যজুড়ে বেড়ে চলেছে সাইবার জালিয়াতের সংখ্যা। এমনকি একাধিক জালিয়াতের ঘটনা উঠে এসেছে কলকাতা শহরে। তবে রানাঘাট সাইবার ক্রাইমে আধিকারিকদের তৎপরতায় ২০ হাজার টাকা ফেরত পেয়েছে অমর লাল প্রধান, ১০ হাজার টাকা ফেরত পেয়েছে পম্পা বসাক ও ৮৫ হাজার টাকা ফেরত পেয়েছে কৃষ্ণগঞ্জের শের আলী। এভাবে প্রতারিত করা টাকা ফেরত পাওয়ায় খুশি সকলে। আগামী দিনে এভাবেই সাইবার ক্রাইমের আধিকারিকরা জলিয়তদের ধরতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন।







