খেলাধুলা

কালো ছায়া পড়ল কেকেআর শিবিরে! গোটা সিজনের জন্য বাইরে যেতে পারেন শ্রেয়াস, নেই সাকিব-লিটন; অধিনায়ক হবে কে? 

 

 

আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে আইপিএল। আর তার আগেই খারাপ খবর কেকেআর শিবিরে।

এবার টুর্নামেন্টের শুরু থেকেই পাওয়া যাবে না শ্রেয়শ আয়ারকে। তাকে কবে থেকে পাওয়া যাবে বাদেও পাওয়া যাবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে। আর এর সাথে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস এই দুই ক্রিকেটারকে পাবেনা কলকাতা নাইট রাইডার্স। প্রথমের দিকে কয়েকটি ম্যাচ আর শেষের দিকে কয়েকটি ম্যাচে এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে না।

 

আসলে দেশের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তারপর আছে টি-টোয়েন্টি সিরিজ আর তারপর টেস্ট। আর সেই জন্যই তারা থাকতে পারবেনা কয়েকটা ম্যাচে। এদিকে ১লা এপ্রিল থেকে শুরু হচ্ছে কেকেআরের প্রথম খেলা। প্রথম ম্যাচ পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে মোহালিতে। তারপর পরস্পর দুটো ম্যাচ ঘরোয়া মাঠে খেলবে কেকেআর। প্রথমটা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে পরেরটা গুজরাট টাইটানসের বিপক্ষে। তবে খবর যা প্রথম তিনটা ম্যাচে খেলতে পারবে না বাংলাদেশী এই দুই ক্রিকেটার। আবার শেষের দিকে দুটি ম্যাচে তারা থাকতে পারবে না কারণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের সিরিজ আছে।

 

তাহলে কি আর করা যাবে এখন যাদের পাওয়া যাবে তাদের নিয়ে খেলতে হবে। সোমবার থেকে শহরে প্র্যাকটিস শুরু করে দিল নাইটরা। খেলোয়াড় সহ কোচ সবাই মাঠে চলে এলো বৃষ্টির জন্য এদিন প্র্যাকটিস করা সম্ভব হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আজ থেকেই মাঠে নামবে নাইটরা। এদিকে শোনা যাচ্ছে রাসেল ভারতে নেমে সোজা কলকাতায় আসেননি। তিনি প্রথমে মেরঠে গিয়েছিলেন তার পছন্দের ব্যাট আনতে। তবে এদিন প্র্যাকটিস করার শেষে ভেঙ্কটেশ আয়ার কে হাসপাতালে এমআরআই স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। শোনা গিয়েছে তার গোড়ালি স্ক্যান করা হয়েছে তবে রিপোর্ট এখনো আসেনি।

 

এদিকে আবার গতকাল থেকে অনলাইনে ইডেনের ম্যাচে টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছে। রয়েছে ৬ রকম মূল্যের টিকিট। সর্বনিম্ন টিকিট ৭৫০ টাকা। বাকি টিকিটের মূল্য যথাক্রমে – ১০০০, ১৫০০, ২৫০০, ৫০০০, ৭৫০০, ৮০০০ টাকা। কর্পোরেট বক্সের টিকিট ১৯০০০ ও ২৬০০০ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.