জেলা

শান্তিনিকেতনের সামনে বাজানো হচ্ছিল উচ্চস্বরে ডিজে বক্স। গ্রেপ্তার ৭

নাম শান্তিনিকেতন, উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে সেই শান্তিনিকেতনেরই শান্তি নষ্ট করছিল ৭ যুবক। বক্স বাজিয়ে রীতিমতন নাচ গান এবং উল্লাস করছিল তারা। চাঞ্চল্যকর ঘটনা এই অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলরের। ইতিমধ্যেই এই ঘটনায় সাত জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি সেই ডিজে বক্সগুলোকেও করা হয়েছে বাজেয়াপ্ত।

এলাকাবাসীদের থেকে জানা গেছে, প্রতিবছরই ছটপুজোর সময় শ্যামবাটি এলাকার কিছু যুবক রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ বছরও তারা তাই করেছিল। এই অনুষ্ঠানে বাইরে থেকেও শিল্পীরা এসেছিল। তবে বড় সমস্যা হলো,শান্তিনিকেতন থেকে প্রান্তিক যাওয়ার রাস্তা প্রায় প্ বন্ধ করেই সেই অনুষ্ঠান চলছিলো। শুধু তাই নয় অনেক রাত পর্যন্ত জোরে জোরে ডিজে বক্স ও চালাচ্ছিল তারা। কিছু এলাকাবাসীদের দাবি,”তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডলের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কানফাটা আওয়াজে থাকতে না-পেরে স্থানীয় মানুষজনেরা শান্তিনিকেতন থানায় খবর দেন।”

থানায় খবর দেওয়ার পর কিছুক্ষণে মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেফতার ও ডিজে বক্স গুলি বাজেয়াপ্ত করে তারা। কিছু বাসিন্দারা আরো বলেছেন,”সদ্য ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী স্থানগুলি। সেই শান্তিনিকেতনেই রাত পর্যন্ত তীব্র আওয়াজে ডিজে বক্স বাজানো হচ্ছে, যা কাম্য নয়। এ ব্যাপারে পুলিশ প্রশাসন আরও সজাগ হোক।”

তবে এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বলেন,”এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। ছটপুজো উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছিল ঠিকই। গভীর রাত পর্যন্ত তা চলেনি। তবে কিছুটা রাত হয়ে গিয়েছিল। পুলিশ-প্রশাসন তাদের মতো ব্যবস্থা নিয়েছে।” ইতিমধ্যেই সেই সাতজন জামিনও পেয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.