জনবহুল এলাকায় থাকা বিভিন্ন হোটেল, ফাস্ট ফুডের দোকান, শপিং মল ও কারখানায় আচমকাই অভিযান চালালো দমকল বাহিনী। এই অভিযানের মাধ্যমে অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা খতিয়ে দেখেন তারা। আজকাল বেশিরভাগ ফাস্ট ফুডের দোকান ও কারখানায় আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে রাখা হয় না বলে অভিযোগ রয়েছে। এজন্য বিভিন্ন ফাস্ট ফুডের দোকান ও কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সাম্প্রতিককালে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে। এরপর থেকেই নড়েচড়ে বসেছে দমকল বিভাগ। জলপাইগুড়ি শহরের যত্রতত্র গজিয়ে ওঠা বিভিন্ন ফাস্ট ফুডের দোকান ও কারখানার পাশাপাশি শপিং মলগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকলে জরিমানা করার কথা জানায় দমকল বিভাগ। শহরে এমন প্রায় শতাধিক ফাস্ট ফুডের দোকান, হোটেল ও কারখানা রয়েছে। দমকল বাহিনী কয়েকটি জায়গায় অভিযান চালায়। দমকল বিভাগের আধিকারিকরা এই অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেন।
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close







