রাজনীতি

অভয়াকাণ্ডে বড় পদক্ষেপ, গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

অভয়াকাণ্ডের তদন্তে বড়সড় পদক্ষেপ তদন্তকারী সংস্থার। গ্রেফতার করা হল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। অভিযোগ, অভয়ার বাবার দায়ের করা এফআইআরে নাম ছিল নির্মল ঘোষের। ঘটনার পর দ্রুত দেহ সৎকার করে দেওয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

অভয়াকাণ্ডের পর থেকেই নির্মল ঘোষকে ঘিরে তদন্তে একাধিক প্রশ্ন উঠেছিল। বিশেষ করে দেহ দ্রুত সৎকার করার বিষয়টি তদন্তকারীদের নজরে আসে। সেই সূত্রেই তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ সামনে আসে বলে জানা যায়।

এর আগে গত ১৩ জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকেও গ্রেফতার করা হয়েছিল। ভোট পরবর্তী হিংসা এবং লটারি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। ফলে একই পরিবারের দুই সদস্যকে ঘিরে একাধিক মামলায় তদন্ত ও গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

নির্মল ঘোষের গ্রেফতারিকে অভয়াকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং ঘটনার নেপথ্যে তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবার জিজ্ঞাসাবাদে উঠে আসে কি না আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য, সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.