ক্রাইম

নেশার টাকার জন্য নিজের দুই সন্তানকে বিক্রি করল বাবা-মা

মাদকের নেশার টাকা যোগাতে না পেরে নিজের দুই সন্তানকেই বিক্রি করলেন দম্পতি। এই অভিযোগে দম্পতি সহ মোট তিনজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সুত্রে জানা গেছে ৭৪ হাজার টাকার বিনিময়ে নিজেদের ২ সন্তানকে বিক্রি করে অভিযুক্ত দম্পতি। মুম্বইয়ের আন্ধেরি এলাকা থেকে শিশুকন্যাকে উদ্ধার করে মুম্বই পুলিশ।

শুক্রবার মুম্বইয়ের আন্ধেরি থেকে দম্পতির এক মাস বয়সী শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে বলে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে। ২ বছরের অন্য শিশুটির খোঁজ শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্তা দয়া নায়ক জানিয়েছেন, ধৃত দম্পতির নাম সাব্বির ও সানিয়া খান।

সত্যি মানুষের মানসিকতা যে এতটা নীচ হতে পারে তার কোন ধারনা নেই । মাদকের টাকা যোগার করার জন্য নিজেরে ২ বছরের ছেলেকে ৬০ হাজার টাকা এবং এক মাসের মেয়েকে ১৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। এরপর সে মুম্বইয়ের ডিএন নগর থানায় ভাইয়ের বিরুদ্ধে সন্তান বিক্রির একটি লিখিত অভিযোেগ দায়ের করে। অভিযোগটি পাঠানো হয় সাইবার ক্রাইম বিভাগের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে গ্রেফতার করা হয় ।

চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শিশু বিক্রির সঙ্গে জড়িত কোনও চক্রের সঙ্গে ধৃতদের যোগ আছে কীনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে, ছেলেটিকে কার কাছে বিক্রি করা হয়েছে, ধৃতেদর জেরা করে তার নাম জানার চেষ্টা করছে পুলিশ।

গত জুলাই মাসে নেশার টাকা জোগার করতে ৬ মাসের শিশুকে বিক্রির অভিযোগ উঠেছিল এক দম্পতির বিরুদ্ধে। ২ লাখ টাকায় শিশুটিকে বিক্রি করা হয়। ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায়। আবার ও সেই একই ঘটনা ঘটল মুম্বইয়ের আন্ধেরি এলাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.