কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দীঘির পাড় এলাকায়। গত ২০ নভেম্বর সন্ধের ঘটনা। কিন্তু ভয়ে পরিবারের কাউকে জানায় নি ওই কলেজ ছাত্রী। অভিযোগ, ওইদিন সন্ধেতে বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন স্থানীয় কাউন্সিলর অরুন ব্রহ্মের দাদা ভুদেব ব্রহ্ম ওরফে ভুট্টো। ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে তৃণমূল কাউন্সিলরের দাদা। শনিবার মা-কে সঙ্গে নিয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী। পুলিশ ওই কলেজ ছাত্রীর বয়ানও রেকর্ড করেছে। ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের। অভিযোগের ভিত্তিতে তদন্তে জগদ্দল থানার পুলিশ।গোটা ঘটনায় ভাটপাড়া পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ব্রহ্ম বলেন, আইন আইনের পথে চলবে।উনি যদি অপরাধ করেন আইন তার নিজের পথে চলবে।
Read Next
November 3, 2026
রাজনীতির ময়দান থেকে থিয়েটারের মঞ্চ: অভিনয়ের নয়া পিচে সুকান্ত
November 3, 2026
কলকাতায় আরও সস্তা সোনা! একদিনে ১০ গ্রামে কমল ৩০০ টাকা, আজ কত দামে বিকোচ্ছে ২২ ক্যারেট?
November 3, 2026
পুজো পাস জালিয়াতি কাণ্ডে এবার পুলিশের নজরে মধুছন্দা, স্বামী ইন্দ্রনীলকে নিয়ে বিস্ফোরক বয়ান
November 2, 2026
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পালটা বিজেপির মিছিল, কলকাতায় তেরঙ্গা হাতে নীতীন-শুভেন্দু-শমীক
November 2, 2026
ধনতেরসের আগে সোনা-রুপোয় স্বস্তি! এক ধাক্কায় কতটা কমল দাম, গয়না কেনার আগে দেখে নিন কলকাতার দর
November 2, 2026
বিধানসভার শৌচালয় থেকে কর্মীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
Related Articles
Check Also
Close
-
নিজের বাড়িতেই লাগাতেন আগুন, প্রতিবেশীদের প্রতিবাদে আত্মঘাতী মহিলাDecember 6, 2023







