ক্রাইম

কুপ্রস্তাব! রাজি না হওয়ায় গৃহবধূকে রাস্তায় ফেলে কোপ যুবকের

দু,বছর ধরে আসছিল কুপ্রস্তাব। রাজি হন নি নদিয়ার গৃহবধূ। তাই প্রকাশ্য রাস্তায় ঐ গৃহবধূকে ছুরি দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। কলকাতার নদিয়ার চাপড়ায় এ ঘটনাটি ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় গৃহবধূকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযুক্ত যুবক ‘স্বপন বিশ্বাসকে’ এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, গৃহবধূর বাপের বাড়ি নদিয়ার কোতোয়ালি থানার দৈয়ের বাজার এলাকায়। শুক্রবার সন্ধ্যায় তিনি সেখান থেকে ফিরছিলেন। অভিযোগ, তখনই তার উপর হামলা চালায় ঐ যুবক। অভিযুক্ত যুবক পিছন থেকে এসে ওই গৃহবধূর মুখ চেপে ধরে ছুরি দিয়ে কোপ মারতে থাকেন ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যখন ঘটনাটি ঘটে, তখন রাস্তা পুরোপুরি ফাঁকা ছিল। গৃহবধূর আর্তনাদ শুনতে পেয়ে কয়েক জন লোক ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। গৃহবধূর শরীরের একাধিক জায়গায় ছুরির আঘাতে গভীর ক্ষত হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাস্থল থেকেই স্থানীয়রা ঐ অভিযুক্তকে ধড়ে পুলিশের হাতে তুলে দেন। শনিবার অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ।

আক্রান্ত ঐ গৃহবধূর দাবি, বিগত দু’বছর ধরে অভিযুক্ত যুবক তাকে বিরক্ত করতেন। মাঝে মধ্যেই শারীরিক সম্পর্কের প্রস্তাবও দিতেন। কিন্তু তিনি রাজি হননি। আর সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই এই হামলা বলে তিনি দাবি করেছেন।

পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার মাকোয়ান বলেন, ‘আক্রান্ত গৃহবধূর চিকিত্‍সা চলছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.