“কার চালে হাম ফিদা জান ও তান সাথিও আব তুমাহারে হাভালে বতান সাথিও”। সেই ঐতিহাসিক গানের কথা সত্তি হল নাহরিয়া গোড়ার থপপাল গ্রামে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে সেনা জঙ্গিদের সাথে এনকাউন্টারে নিহত হয়েছেন আলিগড়-ভিত্তিক কমান্ডো শচীন লাউর।
তার বয়স হয়েছিল মাত্র 24 বছর। সুধু তাই নয় তার বিয়ের তারিখ ঠিক করা হয়ে গিয়েছিল। আর ঠিক 13 দিন পর, 8 ডিসেম্বর, ছিল বিয়ে। শচীনের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল পুরো পরিবার। কিন্তু সব সেশ । শচীন আর বাড়ি ফিরবেন না।
শুক্রবার সন্ধ্যায় শচীনের নিথর দেহ আনা হয় নাহরিয়া গোড়ার থপপাল গ্রামে। শেষ জাত্রায় গ্রামের ছেলেকে শ্রদ্ধা জানাতে ভিড় জমায় মানুষ। বোন তার ভাইকে শেষ শ্রদ্ধা জানাল। কান্না থামেনি। কিন্তু এরকমটা হওয়ার কথা ছিলনা, কথাছিল সবাই আনন্দ করবে আর মাত্র কয়েক দিন পর বিয়ে।
সবকিছু পালটে দিল বৃহস্পতিবা্রের সেই মরমান্তিক ঘটনা, এভাবেই শেষ হয়ে যাবে, ভাবনাটা ছিল অকল্পনীয়। পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা শচীনকে শেষ শ্রদ্ধা জানান। আলিগড়ের ইনচার্জ মন্ত্রী চৌধুরী লক্ষ্মী নারায়ণও শচীনের গ্রামে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এরপর শেষকৃত্য সম্পন্ন হয়। চার বছর আগে 2019 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন শচীন লাউর। তিনি প্যারাট্রুপার হিসেবে কাজ করতেন। শচীনের বাবা রমেশ চন্দ্র। ছেলের স্মৃতির কথা জানাতে গিয়ে বলেন, শচীন শৈশব থেকেই একজন উজ্জ্বল ছাত্র ছিলেন। অল্প বয়সেই তিনি সামরিক চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। শচীনের কণ্ঠে সবসময় একটা কথা ছিল: “আমাদের দেশের জন্য কিছু করতে হবে।” একদিন নেশাকে নিজের পেশা বানিয়ে সেনাবাহিনীতে যোগ দেন।
বুধবারের কাছাকাছি। রমেশও সেদিন ফোনে ছেলের সঙ্গে কথা বলেছিল। ভাগ্যের কি পরিহাস এতটা নিষ্ঠুর হতে পারে। কাজ সেরে ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলেন শচীন এর বাবা। তবে প্রথমেই তিনি তার বাবাকে বলেছিলেন যে তার কাঁধে একটি বড় দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালন করে তিনি বিজয়ীর মতো বিয়ে করতে যাবেন। বলেছিলেন, আরও দু’জন জঙ্গি বাকি রয়ে গিয়েছে। তাদেরকে খতম করেই ঘরে ফিরবেন, বিজয়ীর মতো। হ্যাঁ, তিনি ফিরে এসেছেন, ঠিক-ই তবে ভারতিও পতাকায় জরিয়ে একটি কফিনে করে।







