নিজস্ব সংবাদদাতা : এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কেউ নাকি কারোর বন্ধু হয় না, বিশেষ করে নায়িকারা তো নয়ই। কিন্তু সেই কথাকে ভুল প্রমাণ করেছেন নুসরত জাহান এবং মিমি। তাঁরা একে অপরকে ‘বোনুয়া’ বলেই ডাকেন। ইন্ডাস্ট্রিতে দুই নায়িকাও যে প্রিয় বন্ধু হতে পারেন, সে কথা তাঁরা বার বার প্রমাণ করেছেন ।তবে ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন যে,অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি দুরত্ব তৈরি হয় নুসরত ও মিমির। যদিও সেই আঁচ কিছুটা পাওয়া গেলেও তাঁদের সম্পর্কের ওঠা-পড়া সব সময়েই আড়ালে রাখার চেষ্টা করেছেন দু’জনেই। তাই যখনই প্রকাশ্যে নুসরতকে নিয়ে বিতর্ক হয়েছে, প্রতি বারই ‘বোনুয়া’র পাশে দাঁড়িয়েছেন মিমি।
গত মঙ্গলবার আবারও শিরোনামে বসিরহাটের সাংসদ নুসরাত। আগামী মঙ্গলবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে ইডির অফিসে তলব করা হয়েছে তাঁকে। রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ডেকে পাঠানো হয়েছে নুসরতকে। এক দিকে নুসরতকে কেন্দ্র করে বিতর্ক যখন তুঙ্গে, তখন কী করছিলেন, কোথায় ছিলেন তাঁর ‘বোনুয়া’ মিমি? উত্তর পাওয়া যায় মিমির সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে।সাংসদ নায়িকা ব্যস্ত তাঁর জগৎ নিয়ে। ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল শুটিংয়ের ফাঁকে রীতিমতো মজা করছেন অভিনেত্রী। এই মুহূর্তে চন্দ্রাশিস রায়ের ওয়েব সিরিজ়ে কাজ করছেন মিমি। প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে মিমিকে। এই সিরিজ়ে মিমির বিপরীতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। এছাড়াও মিমিকে দেখা গেল প্রিয় সারমেয়দের সঙ্গে খুনসুটি করতে।
শুটিংয়ের মাঝে নুসরতের সঙ্গে কি কোন কথা বলেছেন মিমি? সকলের মনে এখন এটাই প্রশ্ন । মঙ্গলবারের এই বিতর্কের পর দুই নায়িকার মধ্যে কোনও কথা হয়েছে কি না, সেটা এখনও পর্যন্ত জানা না গেলেও, যখন নুসরতকে ইডির তলবের কথা প্রকাশ্যে আসে তখন নায়িকা ছিলেন হিঙ্গলগঞ্জে।বসিরহাটের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে একটি বৈঠকে গিয়েছিলেন তিনি। সেখানে ইডির নোটিস নিয়ে প্রশ্ন করতেই সাংসদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আমি সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত। নোটিস এসেছে কি না অবশ্যই দেখব। ইডি ডাকলে অবশ্যই যাব। তদন্তে সহযোগিতা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।







