রাজ্য

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে, এফ আই আর দায়ের তৃণমূলের।

বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর। তাতে নাম রয়েছে শংকর ঘোষ, মনোজ টিগ্গা, সুমন কাঞ্জিলাল- সহ গেরুয়া শিবিরের একাধিক বিধায়কের। বিজেপির টিকিটে জেতা আলিপুরদুয়ারের এই বিধায়ক অবশ্য চলতি বছরের শুরুতেই ফুল বদল করেছেন।

এদিকে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নামও রয়েছে বলে জানা যায়। তবে গেরুয়া শিবিরের দাবি তিনি বুধবার আসেননি বিধানসভায়।

তৃণমূলের কথায়, “বিজেপির এহেন আচরণকে ধিক্কার জানাই। আইন আইনের পথে চলবে।”বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বি আর আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূলের ধরনা কর্মসূচি চলছিল। ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে অমিত শাহের সভা শেষ হতেই শুভেন্দু-সহ বিজেপির অন্য বিধায়করা বিধানসভায় হাজির হন। তৃণমূলের ধরনার অদূরে গাড়ি বারান্দার নিচে পালটা ধরনা শুরু করেন তাঁরা। ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন।

তৃণমূলের কর্মসূচির ধরনার শেষে জাতীয় সঙ্গীত গাইতে বলেন মুখ্যমন্ত্রী। এদিকে জাতীয় সঙ্গীত চলাকালীন বিজেপি স্লোগান দিতে থাকে। এর পরই তৃণমূল জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু বিজেপির দাবি তারা জাতীয় সঙ্গীত হচ্ছে শুনতেই পাননি। বুধ ও বৃহস্পতিবারের ঘটনা নিয়ে লিখিতভাবে স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিন তৃণমূল বিধায়ক। এর পরই বিধানসভায় সেন্ট্রাল ডিসিকে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, অভিযোগপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই হেয়ার স্ট্রিট থানায় FIR দায়ের হয়েছে। অভিযোগপত্রে লেখা হয়েছে, তৃণমূলের ধরনা শেষে জাতীয় সঙ্গীত চলছিল। তখন বিজেপির বিধায়করা স্লোগান দিচ্ছিলেন। এর ফলে শান্তিশৃঙ্খলা নষ্ট হয়েছে। আর এই অভিযোগ পত্রে নিজের নাম দেখে অবাক আলিপুরদুয়ারের বিজেপির টিকিটে জেতা বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি বুধবার হাজির ছিলেন বিধানসভায়। দলের হুইপ মেনে কালো পোশাকে ছিলেন।

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শংকর ঘোষের দাবি, ” তৃণমূলের অবস্থানে জাতীয় সংগীত হচ্ছিল এমন শোনেননি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.