Uncategorized

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের মাটি, অনুভূত কলকাতাতেও

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের মাটি। আতঙ্কিত হলেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, এবার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। যদিও এই কম্পন টের পেয়েছে উত্তরবঙ্গও। তবে এখনও অবধি এই কম্পনের জেরে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৫.৬। এমনই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। বাংলাদেশের একাধিক এলাকায় শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল ছিল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প হয়। উৎসের গভীরতা ছিল মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে।ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়। ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.