জেলা

মেয়েকে খুন করে মোটরবাইকে করে টেনে নিয়ে গেলো বাবা; হাড়হিম করা এই ঘটনায় সবার চোখ কপালে !

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল গোটা দেশ। বাবার হাতে খুন ১৬-বছরের এক কিশোরী। এটি নৃশংস বললেও কম বলা হবে। এ যেন মধ্যযুগীয় বর্বরতার চিহ্ন মাত্র। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসর জেলায়।

গত বুধবার বাবা-মা’কে না জানিয়ে বাড়ি থেকে বের হন বছর ১৬-এর ওই কিশোরী। গভীর রাত হয়ে গেলে মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের সকলে তাঁর খোঁজ করতে থাকে।পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে মেয়েটি নিজে থেকে বাড়ি ফিরে আসে।সবার অনুমান সে নিজে থেকেই নিখোঁজ হয়েছিল।এই অপরাধে এক ব্যক্তি তার ১৬ বছরের কিশোরী মেয়েকে হত্যা করে । তারপর তার দেহ মোটরসাইকেলের মধ্যে বেঁধে গ্রামের ভিতর দিয়ে টেনে নিয়ে যায় বলে অভিযোগ।

অভিযুক্ত ব্যক্তি খুনের পর তার মেয়ের দেহ লেভেল ক্রসিংয়ের ধারে ফেলে পালিয়ে যান বলেই অভিযোগ জানিয়েছে পুলিশ। মেয়েটি তার বাবা-মাকে না জানিয়ে বাড়ি থেকে একদিনের জন্য নিখোঁজ হওয়ার কারণেই মেয়েটিকে খুন করেন তার বাবা বলে জানতে পারে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন শ্রমিক। ধৃত ব্যক্তি এখনও পলাতক এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই একটি খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

এইঘটনা প্রসঙ্গে এক সিনিয়র পুলিশ কর্তা বলেন,’ধৃত ওই ব্যক্তি তার পরিবারের সকলকে নিজের বাড়িতে বন্দী করে রাখেন এবং তাদেরকেও মেরে ফেলার হুমকিও দেয়। অভিযুক্তকে গ্রেফতারে জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। ধৃত ঐ ব্যক্তির বাবা জানান,’বুধবার তার নাতনি বাড়ি থেকে বেরিয়েছিল। ‘আমরা তার খোঁজ করেছি কিন্তু তাকে পাইনি। বৃহস্পতিবার বিকেলে সে ফিরে আসলে তার বাবা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ বিষয়ে মেয়ে কিছুই জানাতে চাইনি’।

এফআইআর অনুসারে,মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ বসান তাঁর বাবা। পুলিশ জানিয়েছে,ধৃত ব্যক্তির চার মেয়ে সহ পাঁচ সন্তান রয়েছে। নিহত মেয়েটি তার তৃতীয় সন্তান। লেভেল ক্রসিং এর কাছ থেকে পুলিশ ওই কিশোরীর দেহ উদ্ধার করেছে, এবং দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গ্রামের এক ব্যক্তি দাবি করেছেন যে ‘অভিযুক্ত ব্যক্তি তার মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটান। ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ছেলে-মেয়ে ও স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন তিনি। এই দিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তিনি।’ পাঞ্জাবের অমৃতসর জেলার এই ঘটনা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.