রাজনীতি

‘আপনাদের রিপোর্টে দেখছি…এসএসকেএম-এ ট্রিটমেন্ট করান!’ অসুস্থ অর্পিতার জন্য রায় বিচারপতির

নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তারপর থেকেই জেলবন্দী তারা। জেলে থাকা অবস্থায় একাধিকবার অসুস্থ হয়েছে তারা।

গত মঙ্গলবার ছিলেন নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানির দিন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী জানান অর্পিতার ভালো চিকিৎসার দরকার। ভালো বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা করাতে হবে।

এরপরে বিচারক অর্পিতার জেলে চিকিত্‍সার নথিপত্র বিশদে দেখে জানান, “উনি কেমন আছেন? আপনাদের রিপোর্টে দেখছি এক্স রে এবং স্ক্যান প্রয়োজন। কবে হবে এটা? দেখবেন যেন ভালভাবে চিকিত্‍সা হয়। যত দ্রুত সম্ভব চিকিত্‍সা করাতে হবে। আপনারা তো এসএসকেএম-এ ট্রিটমেন্ট করান। রাজ্যের সবচেয়ে ভাল সুপার স্পেশালিস্ট হাসপাতাল এটা।”

এমনকি বিচারক অর্পিতা মুখোপাধ্যায়কে সরাসরি জিজ্ঞাসা করেন তার শরীরের কথা। উত্তরে অর্পিতা মুখোপাধ্যায় জানান “আমার শরীর ভাল নেই।” উত্তরে বিচারপতি জানান ”ওঁদের উপর দায়িত্ব। যদি আপনার কিছু হয় তাঁর দায়িত্ব ওদের । আইন সেই দায়িত্ব জেলকে দিয়েছে। যত দ্রুত সম্ভব চিকিত্‍সা করান। আমি আজই অর্ডার করে দেব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.