দেশ

মুখে গোবর চাপা পড়ে মৃত্যু ৬ মাসের শিশুর

মুখে গোবর পড়ে, গন্ধে দম বন্ধ হয়ে মৃত্যু হল ৬ মাসের শিশুর। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশে মাহোবা জেলায়।

সূত্রের খবর, মাহোবা জেলায় বাড়ির উঠোনে শোয়ানো ছিল ৬ মাসের এক শিশুকে। উঠোনে ওই খুদের শোয়ার জায়গা থেকে কেয়ক ফুট দূরে বাঁধা ছিল সেই বাড়ির পোষ্য। মহিষ মল ত্যাগ করলে, তা ওই শিশুর মুখে এসে লাগে। কোনও কান্নাকাটি না করায়, তাও বুঝতে পারেননি। প্রায় আধ ঘণ্টা পর ওই শিশুর মায়ের চোখে বিষয়টি পড়লে, তিনি দেখেন খুদের কোনও সাড়া নেই।প্রায় শব্দহীন হয়ে অচৈতন্য অবস্থায় শিশুকে পড়ে থাকতে দেখা গেলে সঙ্গে সঙ্গে ওই খুদেকে অসুস্থ অবস্থায় তড়িঘড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে ভর্তির পর দম আটকে মৃত্যু হয় ৬ মাসের ওই শিশু পুত্রের।

মৃত্যুর পর পরিবার ৬ মাসের শিশুর ময়নাতদন্ত করায়নি। মৃত্যুর পরপরই বাড়ির লোক ওই শিশুর শেষকৃত্য সম্পন্ন করে। ঘটনার জেরে প্রায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.