আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত বলে জানালেন উত্তরপ্রদেশের মন্ত্রী ধরমপাল সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সাধারন মানুষের ভরসা বেড়েছে। তাই দেশবাসী মোদীকেই চায়।
তিনি বলেছেন, “জনগণ জানে বিরোধী দল কিভাবে কাজ করে। ইন্ডিয়া জোটে কিছুই অবশিষ্ট নেই এবং লোকে বিধানসভা নির্বাচনে তা দেখেছে। ফলস্বরূপ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় – এই তিনটি রাজ্যে লোকেরা বিজেপির প্রতি সমর্থন বাড়িয়েছে।
মানুষ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে মেনে নিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবার (২০২৪ লোকসভা নির্বাচন) বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন”।







