দেশ

মাঝরাতে আফগানিস্তানে জোরাল ভূমিকম্প, দিল্লি-উত্তর ভারতেও কম্পনের অনুভূতি

আফগানিস্তানে সোমবার রাত ১২টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার জোরাল ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্র জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিমি দূরে, ৮ কিমি গভীরে। কম্পনে কমপক্ষে ৯ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এর পর ২০ মিনিটে আরও একটি কম্পন (মাত্রা ৪.৫) অনুভূত হয়। আফগানিস্তানের এই ভূমিকম্পের প্রভাবে পাকিস্তান ও উত্তর ভারতেও কেঁপে ওঠে, দিল্লিসহ সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে রাতভর রাস্তায় বের হন।

ভূমিকম্পের এই প্রভাব নিয়ন্ত্রণে এখনও ত্রাণ ও উদ্ধারকর্ম চলছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত ঘর্ষণ এবং ফল্ট লাইনের উপস্থিতির কারণে হিমালয় অঞ্চলে ঘন ঘন কম্পন অনুভূত হচ্ছে। আফগানিস্তান ও তার আশেপাশের এলাকায় এর ফলে ভবন ও অবকাঠামোতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.