ভয়াবহ অগ্নিকাণ্ডে বলি ১৪। বিশ্ববিদ্যালয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাটি ঘটেছে ইরাকের উত্তরে সোরানের এরবিল শহরের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসনে।
সোরানের স্বাস্থ্য দফতরের প্রধান কামারাম মুল্লা মহম্মদ সূত্রে খবর, জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে প্রায় ১৪ জনেরও বেশি। আহত আরোও ১৮ জন। বিশ্ববিদ্যালয়ের আবাসনে যখন আগুন লাগে তখন বিশ্ববিদ্যালয়ে আবাসনে উপস্থিত ছিলেন একাধিক পড়ুয়া এবং অধ্যাপক।
আবাসন থেকে বেরোতে না পেরে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় একাধিক পড়ুয়া ও অধ্যাপক। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবাসনের ভিতর থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ১৫ জনকে ।
তবে ঠিক কি কারণে আবাসনে বহুতলে আগুন লাগল তার কারণটা স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের পুরো ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি।







