কখনো বা চপের দোকানে ঢুকে চপ ভাজতে শুরু কিংবা চা এর দোকানে ঢুকে পরা। প্রশাসনিক সফরে বেরিয়ে জনসাধারণের ভিড়ের মধ্যে ঢুকে পড়া, তাদের খুব কাছ থেকে সমস্যার কথা জানা এবং তার সমাধান করা এ তো মাননীয়ার স্বভাবসিদ্ধ। আবার সেই দৃশ্য দেখা গেলো বানারহাটে।
রবিবার দুপুরে আলিপুরদুয়ার থেকে প্রশাসনিক সভা সেরে বানারহাটে আসছিলেন। সেখানে পৌঁছে স্থানীয় এক শিতলা মন্দিরে পুজো দিতে যান। সেখানে পুজো দিয়ে ফেরার সময় তার চোখে পড়ে এক আশি ছুঁই ছুঁই বৃদ্ধা অপলক দৃষ্টিতে তে মলিন হাসি মুখে দাঁড়িয়ে আছে। মাননীয়া চোখে পড়ে সেই দৃশ্য, এগিয়ে যান বৃদ্ধার দিকে। বৃদ্ধার নাম প্রতিমা ভদ্র।
বৃদ্ধার বাড়ি একেবারে মন্দির লাগোয়া। বৃদ্ধার বাড়িতে ঢুকে পড়েন মাননীয়া। সেখানে চা এর কাপ হাতে চলে সাংসারিক গল্প। বৃদ্ধার বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার মা নেই বলে আমি বয়জ্যেষ্ঠা একজনের বাড়ি গিয়েছিলাম। তাঁরা আমাকে চা খাইয়েছে। পরিবারের একজন নেপালি বৌ একজন বাঙালি বৌ। খুব মিশে গেছে আমাদের সঙ্গে। ওরা খুব ভাল।’
ওই বৃদ্ধা জানান, ‘অনেকদিনের আশা ছিল দেখা করবার। আমি ওনাকে খুব ভালবাসি। ওনাকে দেখতে নাগরাকাটায় গিয়েছিলাম।’







