অবশেষে কার্ডিওলজির ICCU-এর 18 নম্বর বেড অর্থাৎ শিশুদের জন্য সংরক্ষিত সেই বেড থেকে থেকে কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু,সুজয় কৃষ্ণ ভদ্র।
শুক্রবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কালীঘাটের কাকুকে আদালতের নির্দেশ মেনে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল ইডি। তার আগেই বৃহস্পতিবার মধ্যরাতে অসুস্থতার কারণ দেখিয়ে তাঁকে কার্ডিওলজির আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এরপর থেকেই এসএসকেএম কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপের উপরে কার্যত নজর রেখেছিল ইডি। মঙ্গলবার রাতেই সুজয়কে কেবিনে নিয়ে আসা হয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রের খবর।
মঙ্গলবার বৈঠকে বসে সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য গঠিত হওয়া Sskm হাসপাতালের মেডিক্যাল বোর্ড। সেই বৈঠক থেকেই আইসিসিইউ থেকে কেবিনে সুজয়কে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। এখন দেখার কবে আবার কবে কালীঘাটের কাকুকে জোকা নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় ইডি।







