জেলারাজ্য

আজ থেকেই শুরু ভোট গ্রহণ প্রক্রিয়া , বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন আধিকারিকরা

আজ থেকেই শুরু হয়ে গেল ভোটগ্রহণ প্রক্রিয়া । সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে গ্রহণ করা হবে ভোট । জানা গিয়েছে , পুরুলিয়ার ৯টি বিধানসভার সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫৫৮৮ জন। যার মধ্যেই সিনিয়র সিটিজেন ভোটারের সংখ্যা , ৪০১৯ জন । দুইদিন ধরে এইভাবে ভোটগ্রহণ করা হবে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ।

কমিশন সূত্রে খবর , যেসব ভোটারের বয়স ৮৫ ঊর্ধ্ব বা যারা শারীরিকভাবে অক্ষম , তারা চাইলে , তাদের বাড়িতে গিয়েও ভোট গ্রহণ করা হবে । যারা এই সুবিধা নিতে ইচ্ছুক , তারা নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে আবেদন জানাতে পারেন । এই হোম ভোটিং প্রক্রিয়ায় , বাড়ির মধ্যেই ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করে ব্যালটের সাহায্যে ভোট গ্রহণ করা হয় ।

পুরুলিয়ায় এই হোম ভোটিং এর সুবিধার জন্য আবেদন করেছিলেন , ৫৫৮৮ জন। এবং বাঁকুড়া জেলায় , এই তালিকায় প্রায় ১২ হাজার ভোটার রয়েছে । তাদের প্রত্যেকেরই বাড়ি গিয়ে একেবারে নির্দিষ্ট প্রক্রিয়ায় ভোট গ্রহণ চলছে । আগামী ১৬ এপ্রিলের মধ্যে এই জেলায় , ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা রয়েছে বলে খবর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.