আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে খুনে ও নারকীয় অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে, আগামী ২৭শে আগস্ট ছাত্র-ছাত্রীদের ডাকে নবান্ন উৎসবের অভিযান করে মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সাংগঠনিক পার্টি অফিস থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত করা হয়। এই দিন সিপাহী বাজার থেকে মিছিল শুরু হয় মেদিনীপুর শহর পরিক্রমা করে। তারপর ডিএম অফিসের সামনে ছোট পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সভাপতি সুদাম পন্ডিত ও দিলীপ ঘোষ।
পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা যায়, তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনায় যারা জড়িত তাদেরকে আড়াল করতে চাইছে, তাই আগামী ২৭ শে আগস্ট ছাত্রসমাজের ডাকে যে নবান্ন অভিযান আছে সেই দিনই আপনাকে ১৪ তলা থেকে গঙ্গার জলে ফেলে দেওয়া হবে।।







