জেলা

ভালোবাসা দিবসে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

ভালোবাসা দিবসে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মৃত গৃহবধূর নাম আমিনাহার খাতুন।বয়স ২০ বছর।ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌশুনীর পয়লাঘেরী এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকালে নিজের ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আমিনাহারকে।ঘটনার আগের দিন মৃতার ভাই মৃতার বাড়িতে গিয়েছিল।ঘটনার দিন মৃতার ভাই মৃতার বাড়িতে ছিল।মৃতার স্বামী বাড়িতে ছিলেন না।গত প্রায় দুই মাস মৃতার স্বামী ভিন রাজ্যে কাজে ছিল।ঘটনার দিনই তাঁর বাড়িতে ফেরার কথা ছিল।কিন্তু বাড়ি ফেরার আগেই সব কিছু শেষ।আমিনাহারকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন।চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমিনাহারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপের মর্গে পাঠায়।এরপরই মৃতার বাবার বাড়ির লোকজন গিয়ে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে।বাবার বাড়ির লোকজন পৌঁছানোর আগে দেহ মর্গে পাঠিয়ে দেওয়ার অভিযোগ তুলে বাগডাঙ্গা খাসমহল মাঠে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় আধঘন্টা বিক্ষোভ চলার পরে বিক্ষোভ উঠে যায় ।তবে এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি মৃতার শ্বশুর। এই ঘটনায় আত্ম্যহতার প্ররোচনা দেওয়া হয়েছে এমনটাই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় অভিযোগ জানিয়েছে মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে।শ্বশুর,শাশুড়ি,স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।পনের দাবিতে এই আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ। মৃতার ভাই জানান ঘটনার আগের দিন দিদির বাড়ির কেউ তার সাথে কথা বলেনি দিদি ছাড়া।মৃতার বাবার বাড়ির লোকের আরও অভিযোগ মরে যাওয়ার খবর তাদের দেওয়া হয়নি।দোষীদের চরম শাস্তির দাবি করেছে বাবার বাড়ির লোকজন।

উল্লেখ্য গত প্রায় আট মাস আগে মৌশুনী গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া বাসিন্দা আমিনাহার খাতুনের সাথে মৌশুনীর পয়লাঘেরীর বাসিন্দা নুর মহম্মদ খানের সাথে দেখাশোনা করেই বিয়ে হয়। আমিনাহার প্রায় তিন মাসের অন্তসত্বা ছিল।
এই ঘটনায় মৃতার শ্বশুর সেখ কাদেরকে পুলিশ আটক করেছে।তবে ঠিক কী কারনে এই আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। তবে গত কয়েকদিনের একই গ্রাম পঞ্চায়েতে তিনটি আত্মহত্যার ঘটনা ভাবিয়ে তুলছে এলাকাবাসীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.