বিশ্ব উষ্ণায়ন , পরিবেশ দূষণ যেভাবে পাল্লা দিয়ে বেড়েছে, সেখানেই দাঁড়িয়ে নিউটাউনের কদমপুকুরে নির্বিচারে গাছ কাটার অভিযোগ। কোন কিছুতেই সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে। নিউটাউনের কদমপুকুরে দীর্ঘদিনের একটি পুরনো বটগাছ কাটার দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে রাস্তার উপরে, ঠিক তেমনি ভাবে সৌন্দর্যায়নের জন্য নিউ টাউন বিশ্ব বাংলা সরণি ডিভাইডারের ওপর লাগানো গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। প্রায় ৫০ মিটার জুড়ে এইভাবেই গাছ কেটে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। স্থানীয় সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে হিডকোর এক কর্তা ছবি তুলে নিয়ে গেছেন। তবে সিসিটিভি খারাপ হওয়ার কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা প্রশাসনের কাছে কার্যত ধোঁয়াশা। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল স্থানীয় মানুষজন। গাছ কাটার ঘটনার সঠিক তদন্তের দাবি তাদের। ইতিমধ্যে এলাকার লোকজনরা ইকোপার্ক থানায় অভিযোগ করেন তড়িঘড়ি ইকোপার্ক থানার থেকে একটি পুলিশের গাড়ি আসে এবং পুলিশের যারা কর্মীরা তারা এলাকার ছবি মোবাইলে তুলে ধরছেন কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে
এলাকার বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে কে বা কার এসে গাছ কাটার মেশিন দিয়ে এই গাছগুলি কেটে যায় এই রাস্তার দুই পাশে বেরিকেটে যে গাছগুলি লাগানো হয়েছিল সেই সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে এর সঠিক তদন্তর দাবি করছেন এলাকার বাসিন্দারা।







