স্টার জলসায় নতুন ধারাবাহিক ‘চিনি’। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে এই ধারাবাহিক। মুক্তি পাওয়া প্রোমোতে কোনো টাইম স্লট উল্লেখ না করায় দর্শকদের মধ্যে জল্পনা চলছে।
বর্তমানে স্টার জলসায় সন্ধ্যা ৭:৩০ মিনিটে ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক দেখানো হয়। অনেকের ধারণা, ‘চিনি’ এই স্লটেই আসতে পারে। সেক্ষেত্রে ‘সন্ধ্যাতারা’ শেষ হয়ে যেতে পারে। তবে, ‘সন্ধ্যাতারাতে’ এখন বেশ জমজমাট পর্ব চলছে। তাই দর্শকরা আশা করছেন, ‘সন্ধ্যাতারা’ শেষ হবে না।
স্টার জলসায় বর্তমানে ‘তোমাদের রানি’, ‘গীতা এলএলবি’, ‘কথা’ তিনটি নতুন ধারাবাহিক দেখানো হচ্ছে। সেক্ষেত্রে ‘চিনি’ যদি ‘সন্ধ্যাতারার’ জায়গা না নেয়, তাহলে এটি কোন স্লটে আসবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
‘চিনি’ একটি প্রেমের গল্প। এই ধারাবাহিকে চিনির চরিত্রে দেখা যাবে অহনা রায়কে।আর সব ঠিক থাকলে নায়কের চরিত্রে দেখা যেতে পারে আদ্রিত রায় কে।







