ছেলে ইউভানের জন্মানোর কয়েক ঘণ্টা পরেই ভিডিও প্রকাশ্যে এনেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে মেয়ের ক্ষেত্রে হিসেবের পরিবর্তন ঘটেছে। প্রচারের আলোর থেকে অনেকটা দূরে রেখেছিল রাজ চক্রবর্তী তাঁর কন্যাকে। এবার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করলেন ‘বাবলি’ ছবির শ্যুট থেকে ফিরে।
শুধু অভিনেত্রী হিসেবে নয়, মাতৃত্বের দিক থেকেও শুভশ্রী প্রচুর অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে।
এই সময়ে দুই সন্তানের মা হয়েও তিনি বাংলা সিনেমার সেরা অভিনেত্রীদের তালিকাতে রয়েছেন। ইন্দুবালা ভাতের হোটেল, এবং পরিণীতার মতো বড় বড় প্রোজেক্টে কাজ করতে দেখা গেছে। এর সাথে অভিনেত্রী সমান গুরুত্ব পালন করে চলেছেন পরিবারেও।
ইতিমধ্যেই নতুন ছবি বাবলি সিনেমার কাজ শেষ করে ফেলেছেন নর্থ বেঙ্গলে।রাজ,শুভশ্রী এবং আবিরের ভিডিও ফুটেজ ওখান থেকেই ভাইরাল হতে দেখা গেছে।
মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম থেকে শুভশ্রী পোস্ট করেন ছেলে ইউভান এবং ইয়ালিনি-র সাথে সময় কাটানোর ভিডিও। তবে এই বারেও মেয়ের মুখ দেখালেন না অভিনেত্রী। কোমরের নিচের অংশের ভিডিও দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।







