দেশ

Monsoon Beforemath: সিকিমে ধস, লাচেনে আটকে প্রায় ৮০০ পর্যটক — বন্ধ লাচেন–চুংথাং রোড

বর্ষা ঢোকার আগেই প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত সিকিম। উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচেনে রবিবার ভয়াবহ ধস নামে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। লাচেন–চুংথাং সংযোগকারী রোডের তারুম চু ব্রিজের কাছে বড় অংশ ভেঙে পড়ায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ওই রাস্তা।

জেলা প্রশাসনের নির্দেশ, কোনও পর্যটক বা স্থানীয় যেন আপাতত অবস্থান না ছাড়েন, বিশেষত রাতের বেলা কোনওরকম যাতায়াতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রশাসনের দাবি, এলাকা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আরও ধস নামার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পাহাড়ি রাস্তাগুলিতে ঝুঁকি বাড়ায় প্রশাসন অতিরিক্ত সতর্কতা জারি করেছে।

সোমবার সকাল থেকে উদ্ধার অভিযান সম্ভব
পরিস্থিতি অনুকূল থাকলে সোমবার সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য রুট হিসেবে বিবেচনায় রয়েছে লাচেন–ডংকিয়া লা–লাচুং–গ্যাংটক করিডর।

উদ্ধার অভিযানে একযোগে নিয়োজিত হতে চলেছে—

সিকিম প্রশাসন

ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP)

বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)

স্থানীয় পুলিশ

ভারতীয় সেনা

প্রশাসনের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত ও বরফ সরানোর কাজ চলছে। তবে উদ্ধার অভিযানের সময়সূচি নির্ভর করবে আবহাওয়া ও রাস্তার স্থিতির উপর।

হেল্পলাইন
পর্যটক ও স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিকা মানার অনুরোধ। জরুরিতে যোগাযোগ করা যাবে —
📞 9907956705 / 03592-281007

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.