যুক্তরাজ্যের এক এআই বিশেষজ্ঞ, ম্যাট ব্যার (Matt Barr), সম্প্রতি এক অদ্ভুত ও বিব্রতকর দুর্ঘটনার কারণে শিরোনামে উঠে এসেছেন। ১৪.৫ ইঞ্চি লম্বা যৌনাঙ্গের জন্য পরিচিত ব্যার শাওয়ারে পিছলে পড়ে গুরুতর আঘাত পান এবং হাত ভেঙে ফেলেন। তাঁর দাবি, এই দুর্ঘটনার মূল কারণ তাঁর অস্বাভাবিক দেহগঠন।
ব্যারের কথায়, শাওয়ারের সময় পায়ের কাছে পড়ে থাকা শাওয়ার জেল দেখতে না পাওয়ায় তিনি ভারসাম্য হারান। কারণ, নিচের দিকে তাকালেই তাঁর দৃষ্টিসীমায় যৌনাঙ্গ ঢেকে দেয়। ফলস্বরূপ পিছলে পড়ে মাথা ঠুকে কাঁধে চোট পান এবং দুটি ফ্র্যাকচার হয়। বর্তমানে তাঁর হাত প্লাস্টারে বাঁধা রয়েছে।
শুধু এই দুর্ঘটনা নয়, জীবনের বহু ক্ষেত্রেই বিশ্বের সবচেয়ে বড় যৌনাঙ্গ ব্যারের জন্য হয়ে উঠেছে সমস্যার কারণ। পোশাক পরা থেকে শুরু করে হাঁটা কিংবা জনসমক্ষে সাঁতার—সবখানেই তাঁকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমনকি শারীরিক সম্পর্কের সময়ও সঙ্গীর আঘাত পাওয়ার ঝুঁকি থেকে যায় বলে তিনি উল্লেখ করেছেন।
ব্যার জানান, একবার এক রিসর্টের ম্যানেজার তাঁকে পুল এলাকা থেকে বেরিয়ে যেতে বলেন, কারণ তাঁর শর্টসে অস্বাভাবিক আকার স্পষ্ট হচ্ছিল। এছাড়া তাঁকে প্রায়ই নানা অদ্ভুত প্রস্তাবও শুনতে হয়। তবে, অনেকে অনলাইন প্ল্যাটফর্মে এমন দেহগঠনকে ব্যবহার করে অর্থ উপার্জন করলেও, বয়সের কারণে তিনি সেসব এড়িয়ে চলেছেন।
নিজের অভিজ্ঞতা নিয়ে ব্যার লিখেছেন “A Long Story: Life With One of the World’s Largest Penises” শিরোনামের বই। তবে সাম্প্রতিক দুর্ঘটনার পর তিনি মনে করছেন, তাঁর এই অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য শুধুই অস্বস্তি নয়, কখনও কখনও জীবনহানির আশঙ্কাও তৈরি করতে পারে।







