জেলা

নবদ্বীপে “নারী শক্তির” উদ্যোগে আয়োজিত হলো নিঃশুল্ক চিকিৎসা শিবির !

নিজস্ব সংবাদদাতা : কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, আর এই কথা টি আজকের দিনে নতুন করে বলে তার বাস্তবতা প্রমান করার কিছু নেই, নারী তথা মহিলারা আজকের দিনে সব কাজেই কথিত পুরুষ সমাজের পুরুষ দের সাথে রিতীমত পাল্লাদিয়েই এগিয়ে চলেছে।সেটা খেলা ধুলা,হোক বা জীবনসংগ্রামের লড়াইয়ে।সবেতেই আজ নারীদের জয়জয়কার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।

নদীয়ার নবদ্বীপ শহরের তুড়া পাড়ায় গঠিত হয়েছে “নারী শক্তি ” নামক এক সংগঠন, যেখনে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ জন, যার মধ্যে প্রায় অর্ধেক সদস্য পড়ুয়া বা ছত্রী, আর বাকিরা সকলেই গৃহবধূ।৭৬তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় ও শ্রদ্ধার সাথে পালনের লক্ষ্যে নবদ্বীপের এই সংগঠন চারদিন ব্যাপি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে।

রবিবার এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও স্বাস্থ্য পরিষেবা দেবার লক্ষ্যে আয়োজন করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের।সংগঠনের তরফে জানায় এদিন এই শিবিরের মাধ্যমে চক্ষু, গাইনো, সাধারণ, হোমিওপ্যাথি সহ বিভিন্ন বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

তারা আরও জানায় বর্তমান সময়ে ডেঙ্গু নিয়ে কমবেশি সকলেই আতংকিত ও চিন্তিত এমতাবস্থায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গড়ে তোলার জন্যই এই উদ্যোগ, পাশাপাশি তারা আরও বলে বসন্ত উৎসবের মাধ্যমে তারা তাদের সংগঠনের পথচলা শুরু করে।

পাশাপাশি তারা জানায় , বরাবর সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল সকলের মনেই, এক এক করে সকলের মধ্যে আলোচনা করে আমরা সংগঠন টির পথ চলা শুরু করি, এটা নিয়ে আমাদের প্রথম সামাজিক কাজ, তবে আমরা সকলেই অঙ্গিকার বদ্ধ মূলত সমাজের ও মানুষের পাসে থেকে মানুষের জন্য কিছু করার লক্ষ্যেই আমাদের এই সংগঠন, এছাড়াও নবদ্বীপের রাস উৎসব সহ সকল পুজো পার্বনে এলাকার সকলে র সাথে মিলেই আনন্দের সাথে আমরা পালন করি।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, সহ স্থানীয় কাউন্সিলার ও অনেকে।উপস্থিত সকলেই মহিলাদের উদ্যোগে এহেন সামাজিক কাজের প্রশংসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.