কলকাতা

উত্তেজনা নবান্ন চত্বরে,পুলিশী বাধা আন্দোলনকারীদের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

বকেয়া DA ও স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ শুক্রবার ৩৩০ দিনে পড়েছে। আন্দোলনের সূত্রপাত হয়েছিল শহিদ মিনার থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের এবার এই আন্দোলন গড়াল নবান্নের অবধি। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আজ সকাল ৬ টার সময় নবান্নের কাছে চলে আসেন। তারা নিজেরা প্রথমে বাসস্ট্যান্ডের সামনে ব্রিজের নীচে নির্দিষ্ট জায়গা করেছিলেন। আদালতের কাছে তারা জানিয়েছিলেন ব্রিজের নীচেই তারা অবস্থান বিক্ষোভ করবেন। কিন্তু আজ সকালে যখন তারা সেখানে আসেন, পুলিশি বাধার মুখে পড়তে হয়। পুলিশের বক্তব্য, ওই রাস্তায় ধর্নায় বসলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে। এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। নবান্নের সামনে DA আন্দোলনকারীদের বাধা দেন পুলিশ। ব্যারিকেড দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পুলিশকে তারা কলকাতা হাইকোর্টের রায়ের কপি দেখিয়ে ধর্নায় বসার দাবি জানান। কিন্তু পুলিশ তাতে সম্মতি দেন নি। এরফলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে পুলিশই তাদের ধর্নার বিকল্প জায়গা ঠিক করে দেয়। রাস্তা ছেড়ে ফুটপাতে ধর্নায় বসেন তারা। সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই ফুটপাতে ধর্না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে পুলিশি বাধার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.