নিউ টাউন মেলা প্রাঙ্গনে আজ থেকে শুরু হল সরস মেলা ২০২৩ আগে গোটা রাজ্যে কলকাতা ও শিলিগুড়িতে সরস মেলা হত। স্বনির্ভর গোষ্ঠীর ব্যবসা বাড়াতে এবার এই দুটি জায়গার পাশাপাশি দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর ও মালদহ তে সরস মেলার আয়োজন করা হবে ।শুক্রবার নিউ টাউনে সরস মেলার উদ্বোধন করে এমনটা জানালেন পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার।বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নানাবিধ সামগ্রী নিয়ে অসংখ্য স্টল বসেছে এই মেলায়, যা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এদিন সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় , মন্ত্রীর রথীন ঘোষ ,বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তাপস চট্টোপাধ্যায় প্রমুখ।
আয়োজক সংস্থা জানিয়েছে ১২ দিনের এই মেলায় দেশ-বিদেশ মিলিয়ে ২২৫ টি স্টল থাকছে। এরমধ্যে আসাম, অন্ধপ্রদেশ, চন্ডিগড়, গোয়া মিলিয়ে ২১ টি রাজ্যের প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন। বছর লাদাখ, কেরালা , রাজস্থান অংশ নিয়েছে।সবমিলিয়ে এক হাজার প্রতিনিধি নিজেদের হাতে তৈরি পসরা সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গনে। খাদ্য প্রেমী দের কথা ভেবে রাখা হয়েছে ৩০ টি ফুড স্টল। এছাড়াও মেলা মাঠ জুড়ে রয়েছে নার্সারি প্যাভিলিয়ন, চিলড্রেন কর্নার, অ্যাক্টিভিটি সেন্টার, সেলফি জোন, এটিএম প্রভৃতি ব্যবস্থা। প্রতিদিন মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতি অনুষ্ঠানও।







