৬ মাস আগে ডাকাত ধরতে গিয়ে শহীদ হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার মমিনুল। এক দোকানে ছুটির সময় ডাকাতদের ধরতে গিয়ে শহীদ হয়েছিলেন তিনি। তার মৃত্যুর ছয় মাস পর চাকরির নিয়োগ পত্র পেলেন তার স্ত্রী মেহেনাজ খাতুন। পাশাপাশি তাদের পরিবারে গিয়ে বাবা-মায়ের বার্ধক্য ভাতা ও স্ত্রীর বিধবা ভাতা ও চালু করার বিষয়টিও নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।
স্বামীর মৃত্যুর ৬ মাসের পর হাতে নিয়োগপত্র পেলেন মেহেনাজ খাতুন। প্রায় ৬ মাস আগে চাঁচল থানার মালতিপুরে একটি গয়নার দোকানে ডাকাতি আটকাতে গিয়ে মৃত হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার মমিনুল।এদিন চাঁচল-২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী ওই পরিবারে গিয়ে বাবা-মায়ের বার্ধক্য ভাতা এবং তার স্ত্রীর বিধবা ভাতা চালুর বিষয়টি নিশ্চিত করেন তিনি।







