গত ২৪ শে ডিসেম্বর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে কুরুচিকরকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদে আজ দক্ষিণ এবং উত্তর কলকাতা জুড়ে ধিক্কার মিছিল করল তৃণমূল। উত্তর কলকাতায় মিছিলে নেতৃত্বে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
দক্ষিণ কলকাতার ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা সায়ন দেব চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস। উপস্থিত ছিলেন 83নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখার্জি। ভবানীপুর পূর্ণ সিনেমার কাছ থেকে ধিক্কার মিছিল শুরু হয় হাজরা মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয়।







