পশ্চিমবঙ্গের বহুচর্চিত SIR মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্টে। ভোটাধিকার সংক্রান্ত এই মামলায় সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল।প্রশাসনিক জটিলতার কারণে কোনও যোগ্য নাগরিককে ভোট দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না।
মামলার শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে দীর্ঘ বিতর্কের পর এই নির্দেশ জারি হয়। মূল প্রশ্ন ছিল, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর ট্রাইব্যুনালে যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়, তাঁদের ভোটাধিকার কীভাবে নিশ্চিত করা হবে। আদালত জানায়, ভোটাধিকার গণতন্ত্রের ভিত্তি। তাই ভোটের একেবারে শেষ মুহূর্তেও যদি ট্রাইব্যুনালে কোনও আবেদন নিষ্পত্তি হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোট দিতে দিতে দিতে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ, নির্বাচন ঘনিয়ে এলেও বৈধভাবে নাম অনুমোদিত হলে ভোটাধিকার বহাল থাকবে।
উল্লেখযোগ্যভাবে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফার ভোটের আগে যথাক্রমে ২১ ও ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের কথাও বলা হয়েছে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই রায় নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশ ভবিষ্যতে ভোটার অধিকার সংক্রান্ত মামলাগুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।







