মেট্রো পরিষেবা বঙ্গে ক্রমাগত বৃদ্ধি হয়ে চলেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চালু হল গঙ্গার নিচের মেট্রো। যার ফলে আনন্দিত নিত্যযাত্রীরা। এমনকি এবার চালু হতে চলেছে বেলঘাটা থেকে রুবি রুটের মেট্রো। আগামী শনিবারে হতে চলেছে এই মেট্রোর ট্রায়েল রান।
বর্তমান সময়ে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুরাহা করেছে মেট্রো পরিষেবা। যত দিন যাচ্ছে ততই সম্প্রসার হচ্ছে মেট্রো পরিষেবা। এবার শুরু হতে চলেছে বেলেঘাটা থেকে রুবি মেট্রো। আগামী ২৭শে এপ্রিল শুরু হবে এই রুটের ট্রায়েল রান। বেলেঘাটা থেকে রুবি মেট্রো পরিষেবা হতে চলেছে অন্যতম গুরুত্বপূর্ণ রুট।
এই রুট চালু হওয়ার পর ফের পরবর্তীতে এয়ারপোর্ট পর্যন্ত বৃদ্ধি হবে এই মেট্রো পরিষেবা। সেই অরেঞ্জ লাইনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। কমিশনার অফ রেলওয়ে সেফটির পর্যবেক্ষণ সম্পন্ন হবে এই ট্রায়ল রান। তাই জন্য পরিদর্শনে আসে কমিশনারের আধিকারিকেরা। পাশাপাশি মেট্রো সূত্রে জানা গেছে, এই ট্রায়েলের মধ্যেই সিগন্যাল-সহ একাধিক সুরক্ষা সংক্রান্ত বিষয় ভালো করে পরীক্ষা করে নেওয়া হবে।







