রাজ্য

জেলাশাসকদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যসচিবের

লোকসভা নির্বাচনের আগে জেলাশাসকদের সঙ্গে হওয়া ভার্চুয়াল বৈঠকে রাজ্যের নয়া মুখ্যসচিব বিপি গোপালিকা বলেন, “যে কোনও সময় যে কোনও জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই মতো প্রস্তুতি নিয়ে রাখুন। ভোটার তালিকা সংশোধনের যে কাজ হচ্ছে, তা নির্ভুলভাবে আপনারা করুন। এই নিয়ে কোনও অভিযোগ আসা কাম্য নয়।”

এদিন মুখ্য সচিব নির্দেশ দেন দুয়ারে সরকারের পরিষেবা ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে, পঞ্চায়েত গুলির অধীনে যে রাস্তা গুলির নির্মাণ প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি সেগুলো দ্রুত শেষ করতে হবে।

এদিন মুখ্যসচিব আরও নির্দেশ দেন, “সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে যে অভিযোগগুলি আসছে, সেই অভিযোগগুলি আপনারা গুরুত্ব দিয়ে দেখুন, কোনও অভিযোগ যেন পেন্ডিং না থাকে।” এদিন প্রায় এক ঘন্টা মুখ্যসচিব বৈঠক করেন জেলাশাসকদের নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.