মণিলায় Quad সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পদক্ষেপ ঘিরে শুরু হল নতুন রাজনৈতিক বিতর্ক। সম্মেলনের গ্রুপ ফটো সেশনের আগে মেঝেতে রাখা ভারতীয় তেরঙ্গার প্রতীকী মার্কারটি তুলে পকেটে রাখেন প্রধানমন্ত্রী। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ‘অবিশ্বাস্য’ বলে কটাক্ষ করেন মহুয়া। তাঁর প্রশ্ন, এমন একটি আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী কেন এই ধরনের আচরণ করলেন? বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
তবে মোদীর পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়েছেন সন্দীপ পাঠক। তাঁর বক্তব্য, ভারতীয় জাতীয় পতাকা শুধুমাত্র একটি মেঝেতে রাখা মার্কার নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের মানুষের গভীর আবেগ, সংস্কৃতি, জাতীয় পরিচয় এবং আত্মমর্যাদা। তাই তেরঙ্গার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি আলাদা গুরুত্ব বহন করে।
একটি ছোট্ট পদক্ষেপ, অথচ তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মোদীর এই আচরণকে ঘিরে বিজেপি ও বিরোধীদের মধ্যে বিতর্ক এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







